৩৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের একজন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরিতে নিয়োজিত নহেন; (চ) একাডেমিক কাউন্সিলে নিয়োজিত একজন শিক্ষক; (ছ) মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে); এবং (জ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি উহার সদস্য-সচিবও হইবে। (২) অর্থ কমিটির মনোনীত কোনো সদস্য ২(দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোনো সদস্য যে কোনো সময় সভাপতিকে…