২৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যান; (ঙ) একাডেমি, ইনস্টিটিউট ও কেন্দ্রসমূহের প্রধানগণ; (চ) প্রক্টর; (ছ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত বিশ্ববিদ্যালয়ের ৭ (সাত) জন অধ্যাপক; (জ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ঝ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঞ) বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত একজন সহযোগী…