২৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন: (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঙ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী; (চ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩(তিন)জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে একজন শিক্ষক; (জ) বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মনোনীত অন্যূন এয়ার কমডোর পদমর্যাদার একজন কর্মচারী; (ঝ) সশস্ত্র বাহিনী বিভাগ,…