২৩। (১) সিনেট চেয়ারম্যানের অনুমোদনক্রমে, বৎসরে অন্যূন ১ (এক) বার, সিনেটের সভা অনুষ্ঠিত হইবে : তবে শর্ত থাকে যে, সিনেট চেয়ারম্যান শিক্ষাবর্ষের যে কোনো সময় সিনেটের বিশেষ সভা আহ্বান করিতে পারিবেন। (২) সিনেটের সকল সভায় উহার চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন, তবে চেয়ারম্যানের অনুপস্থিতিতে, তৎকর্তৃক অনুমোদিত হইলে, সিনেটের অপর কোনো সদস্য সিনেটর সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৩) কোরাম গঠনের জন্য, সভার সভাপতিসহ, সদস্যবৃন্দের অন্যূন ৫০ (পঞ্চাশ) ভাগ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে।