২২। (১) বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য; (গ) প্রো-ভাইস চ্যান্সেলর; (ঘ) ট্রেজারার; (ঙ) সকল ডিন; (চ) চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; (ছ) ব্যবস্থাপনা পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; (জ) বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মনোনীত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার একজন কর্মচারী; (ঝ) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মনোনীত মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মচারী; (ঞ) বাংলাদেশ নৌবাহিনী…