১০। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার (ঙ) ডিন; (চ) কলেজ পরিদর্শক; (ছ) ইনস্টিটিউটের এবং বিভাগের (প্রশাসনিক) পরিচালক; (জ) বিভাগীয় চেয়ারম্যান; (ঝ) গ্রন্থাগারিক; (ঞ) প্রভোস্ট; (ট) প্রক্টর; (ঠ) পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা); (ড) পরিচালক (অর্থ ও হিসাব); (ঢ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ণ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ত) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (থ) বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক; (দ) পরিচালক (শরীরচর্চা ও শিক্ষা); (ধ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।