ধারাঃ ৬। লাইসেন্সের অধীনে ও পন্থায় এবং লাইসেন্সে অনুমতি প্রাপ্ত পরিমাণ ভিন্ন কোনো ব্যক্তি সমুদ্র পথে বা স্থলপথে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে আনিতে বা লইয়া যাইতে পারিবে না। ব্যক্তিগত ব্যবহারের জন্য অস্ত্রশস্ত্র বা গোলাবারুদের অধিকারী হইতে পারে এমন ব্যক্তি কর্তৃক তাহার ব্যক্তিগত ব্যবহারের জন্য যুক্তিসঙ্গত পরিমাণ অস্ত্রশস্ত্র (কামান ব্যতীত) বা গোলাবারুদ আমদানি বা রফতানির ব্যপারে এই ধারার প্রথম দফা প্রযোজ্য হইবে না। কিন্তু সরকার এই ব্যাপারে নামে অথবা তাহার অফিসের গুণে ক্ষমতাপ্রাপ্ত শুল্ক কালেক্টর বা অন্য কোনো কর্মকর্তা যেকোনো সময় সরকার হইতে…