ধারাঃ ৪। কোনো কিছু বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী না হইলে, এই আইনে- (১) কামান (Cannon): সব রকমের ছোট হালকা কামান (হাউ ইট স্যার), মর্টার ওয়ালপিস, মাইট্রেইলইউজ এবং অন্যান্য যুদ্ধাস্ত্র এবং মেশিনগান ও তাহার সব রকম যন্ত্রাংশ এবং সব গাড়ি, মঞ্চ এবং উত্তোলনের যন্ত্রপাতি, পরিবহন ও সেইগুলোর পরিবেশন কামানের অন্তর্ভুক্ত।(২) অস্ত্র (Arms): আগ্নেয়াস্ত্র, বেয়োনেট, তরবারি, ডেগার, বর্শা, বল্লমের ডগা, তীর ও ধনুক কামান বা অস্ত্রের অংশবিশেষ এবং অস্ত্র তৈয়ারির যন্ত্রপাতিসমূহও অস্ত্রের অন্তভূক্ত। (৩) গোলাবারুদ (Ammunition): টর্পেডো সার্ভিস এবং মাইন দ্বারা ডুবো জাহাজ ঘায়েল করিবার জন্য বিশেষভাবে পরিকল্পিত সব রকম…