ধারাঃ ৩৩। এই আইনের অধীনে কৃত কোনো কাজের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে তাহাকে অভিপ্রেত ব্যবস্থা গ্রহণের বিষয় এবং তাহার উদ্ভূত কারণ এক মাস পূর্বে লিখিত বিজ্ঞপ্তি না দিয়া দেওয়ানী মামলা ব্যতীত কোনো কার্য ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, নতুবা এইরূপ উদ্ভূত কারণ হইতে ৩ (তিন) মাস উত্তীর্ণ হওয়ার পর।