ধারাঃ ৩২। সরকার সময় সময় অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে যেকোনা আগ্নেয়াস্ত্রের শুমারী লইতে নির্দেশ দিতে পারেন, এবং নামে বা তাহার অফিসের ক্ষমতাবলে কোনো ব্যক্তিকে এইরূপ লওয়ার জন্য ক্ষমতা প্রদান করিতে পারেন। এইরূপ কোনো বিজ্ঞপ্তির পর এই সমস্ত এলাকায় এইরূপ আগ্নেয়াস্ত্র থাকা সকল ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট এইরূপ তথ্য প্রদান করিবে যাহা তিনি প্রসঙ্গক্রমে চাহিবেন, এবং তিনি যদি তাহা চান তাহা হইলে এই সমস্ত অস্ত্রশস্ত্র তাহার নিকট হাজির করিবে বা জমা দিবে। যদি কেহ এই সমস্ত অস্ত্রশস্ত্র হাজির করিতে অস্বীকার বা অবহেলা করে যখন তাহা চাওয়া হয় তাহাকে ১ (এক) মাস পর্যন্ত কারাদণ্ড বা ২০০ টাকা পর্যন্ত…