ধারাঃ ৩১। এই আইনের কোনো কিছুই অন্য কোনো আইনের অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হইতে বাধা দিবে না (তাহার) এমন কোনো কার্যে বা বিচ্যুতির জন্য যাহা এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালা অধীনে অপরাধ গঠন করে বা এই আইনে ব্যবস্থিত শাস্তি বা দণ্ডের চেয়ে অন্য আইনের অধীনে উচ্চতর শাস্তি বা দণ্ডের জন্য দায়ী হওয়া হইতে (বাধা দিবে না)। তবে শর্ত এই যে, একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুইবার শাস্তি দেওয়া হইবে না।