ধারাঃ ৩০-খ। (১) ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ (১৮৯৮ সালের ৫নং আইন) বা প্রচলিত অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন এই আইনের অধীনে কোন অপরাধের তদন্ত- (ক) অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময়ে তাহে নাতে পুলিশ কর্তৃক ধৃত হইলে বা অন্য কোন ব্যক্তি কর্তৃক ধৃত হইয়া পুলিশের নিকট সোপর্দ হইলে, তাহার ধৃত হইবার তারিখ হইতে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে, অথবা (খ) অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময়ে হাতে-নাতে ধৃত না হইলে অপরাধ সংঘটন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রদত্ত ঐ অপরাধের তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী ষাট কার্যদিবসের মধ্যে সম্পন্ন করিতে…