ধারাঃ ৩০-ক। এই আইনের অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধের জন্য কোনো বিচারে কোনো বস্তু বা কোনো জিনিস অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ কিনা তাহা প্রমাণের জন্য কোনো বিশারদের মতামত বা পরীক্ষার প্রয়োজন নাই, যদি না অপরাধের বিচারের সময় আদালতের মতে এইরূপ মতামত বা পরীক্ষার প্রয়োজন হয়।