ধারাঃ ৩০। ১৯ ধারার “চ” দফায় শাস্তিযোগ্য অপরাধের জন্য দায়েরকৃত মামলা চলাকালে যেক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির অধীনে তল্লাশি চালানো হইবে, ঐ বিধিতে যাহাই থাকুত, ঐ কার্যবিধিতে (কোড) যেকোনো কিছু থাকা সত্ত্বেও নামে বা পদহেতু সরকার কর্তৃক এই ব্যাপারে বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মকর্তার সম্মুখে এইরূপ তল্লাশি করিতে হইবে, অন্যভাবে নহে।