ধারাঃ ২৭। সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সময়- (ক) কোনো ব্যক্তিকে নামে বা পদাধিকারবলে, বা জন শ্রেণীকে অব্যাহতি দিতে, বা যেকোনো প্রকার অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ বাদ দিতে, বা বাংলাদেশের যেকোনো অংশে এই আইনে থাকা নিষিদ্ধকরণ বা নির্দেশের কার্যকারিতা তুলিয়া লইতে পারেন, এবং (খ) এই বিজ্ঞপ্তি বাতিল করিতে বা ব্যক্তিবর্গকে দ্রব্যাদি বা বাংলাদেশের অংশকে পুনরায় নিষিদ্ধকরণ বা নির্দেশনামার অধীনে আনিতে পারে।