ধারাঃ ২৬। এই সমস্ত দখলে রাখার লাইসেন্স থাকা সত্ত্বেও সরকার যেকোনো সময় যেকোনো ব্যক্তির দখলে থাকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার জব্দ করার আদেশ দিতে পারেন বা জব্দ করিতে পারেন, এবং জননিরাপত্তার কারণে এইরূপ সময়ের জন্য আটক রাখিতে পারেন যাহা সরকার প্রয়োজন মনে করেন।