ধারাঃ ২৫। যখন কোনো ম্যাজিস্ট্রেটের বিশ্বাস করিবার মত যুক্ত বা কারণ থাকে যে, তাহার স্থানীয় এলাকার মধ্যে বসবাসকারী কোনো লোকের নিকট বেআইনী উদ্দেশ্যে ব্যবহারের জন্য অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার আছে, অথবা জনশান্তি বিপন্ন না করিয়া এই সমস্ত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার এই সমস্ত ব্যক্তির দখলে রাখা যাইবে না। এইরূপ ম্যাজিস্ট্রেট তাহার বিশ্বাসের কারণসমূহ লিপিবদ্ধ করিয়া এই সকল ব্যক্তির দখলে থাকা বাড়ি বা ঘরে বা ম্যাজিস্ট্রেটের বিশ্বাসের কারণ আছে যে এই সমস্ত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভারসমূহ পাওয়া যাইবে, তাহার মধ্যে তল্লাশি চালাইতে পারেন, এবং নিরাপত্তা হেফাজতের…