ধারাঃ ২৪। এই আইনের অধীনে কোনো শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের জন্য দণ্ডপ্রাপ্ত, যে অপরাধ সে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার ব্যাপারে সংঘটন করিয়াছে, ঐ সমস্ত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভারসমূহ এবং কোনো জাহাজ, গরুর গাড়ি বা পশুবাহী যান যাহা এই সমস্ত বহন করিবার জন্য ব্যবহার করা হইয়াছে এবং বাক্সে মোড়কের বা গাঁটের ভিতরের দ্রব্যাদিসহ কোনো বাক্স মোড়ক (প্যাকেজ) বা গাঁট যাহার মধ্যে এই সমস্ত জিনিস গোপন করা হইয়াছিল, তাহার সম্পূর্ণটি বা অংশবিশেষ বাজেয়াফত করিবার নির্দেশ দেওয়া দণ্ডাজ্ঞা প্রদানকারী ম্যাজিষ্ট্রেট বা আদালতের বিবেচনায় থাকিবে।