ধারাঃ ২২। যদি কাহারো লাইসেন্স না থাকে বা ৫ ধারার শর্ত মোতাবেক বিক্রির জন্য কর্তৃত্ব দেওয়া হয় নাই, (তাহার নিকট হইতে) জ্ঞাতসারে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার ক্রয় করে বা কোনো ব্যক্তিকে আইনানুগভাবে দখলে রাখিতে কর্তৃত্ব দেওয়া হইয়াছে কিনা তাহা পূর্বেই নিশ্চিত না হইয়া কোনো ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার অর্পণ করে; সে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে বা পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।