ধারাঃ ২১। যে কেহ যাহাকে যে শর্তসাপেক্ষে কোনো লাইসেন্স মঞ্জুর করা হইয়াছিল, তাহার কোনটা ভঙ্গ করে, কোনো কাজ করে বা কোনো কাজ বাদ দেয়, যখন কোনো কাজ করা বা কাজ বর্জন করা ১৯ বা ২০ ধারায় শাস্তিযোগ্য নহে, তাহাকে (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ডে বা ৫০০ (পাঁচশত) টাকা পর্যন্ত জরিমানায় বা উভয় দণ্ডে দণ্ডিত করা হইবে।