ধারাঃ ২০-ক। এই আইনে যাহাই থাকুক না কেন, যদি কেহ হত্যাকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এই আইনের ১৩ ধারার বিধান ভঙ্গ করিয়া পিস্তল, রিভলভার, রাইফেল, শর্টগান বা অন্য আগ্নেয়াস্ত্র সজ্জিত হয় অথবা ১৪ বা ১৫ ধারার বিধান ভঙ্গ করিয়া উক্তরূপ অস্ত্র তাহার দখলে বা নিয়ন্ত্রণে রাখে, সে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন অল্প মেয়াদী দণ্ডে বা যেকোনো মেয়াদের কারাদণ্ড যাহা চৌদ্দ বত্সর পর্যন্ত হইতে পারে, যাহার সহিত জরিমানা যোগ দেওয়া যাইতে পারে, দণ্ডিত হইবে।