ধারাঃ ২০। যে কেহ ১৯ ধারার (ক), (গ), (ঘ) বা (চ) দফায় বর্ণিত কোনো কার্য এমনভাবে করে যাহাতে এমন মনোভাব প্রকাশ পায় যে দণ্ডবিধিতে বর্ণিত সরকারী চাকুরের নিকট বা কোনো রেলওয়ে নিযুক্ত কোনো ব্যক্তির নিকট বা সরকারী বাহনের কোনো চাকুরের নিকট অজানা থাকিতে পারে এবং যে কেহ, ২৫ ধারা অনুযায়ী তল্লাশিকালে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভারসমূহ গোপন করে বা গোপন করিতে চেষ্টা করে; সে ৭ (সাত) বত্সর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইবে। শর্ত থাকে যে, এই ধারা অনুযায়ী যদি কোনো পিস্তল, রিভলভার, রাইফেল বা শর্টগান বা অন্য আগ্নেযান্ত্র সম্পর্কে অপরাধ সংঘটিত হয়। অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড…