ধারাঃ ১৯। যে কেহ নিম্নোক্ত অপরাধসমূহের যেকোনো অপরাধ সংঘটন করিলে যেমন- (ক) ৫ ধারার বিধান লংঘন করিয়া অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার প্রস্তুত, পরিবর্তন বা বিক্রয় করিয়া বা রাখিয়া, বিক্রির জন্য প্রস্তাব করে বা প্রদর্শন করে; (খ) একই ধারায় যেই নোটিশ দেওয়া প্রয়োজন তাহা দিতে ব্যর্থ হয়; (গ) ৬ ধারার বিধান লঙ্ঘন করিয়া কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার আমদানি বা রফতানি করে; (ঘ) ১০ ধারার নিয়ন্ত্রণ বা নিষেধ ভঙ্গ করিয়া কোনো অস্ত্রশন্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার পরিবহন করে; (ঙ) ১৩ ধারার বিধান লঙ্ঘন করিয়া কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার দখলে বা নিয়ন্ত্রণে রাখে; (চ)…