ধারাঃ ১৮। কোনো লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে বাতিল (সাসপেনডেড) হইতে পারে : (ক) কোনো কর্মকর্তা দ্বারা তাহা মঞ্জুর করা হইয়াছে বা কোনো কর্তৃপক্ষ দ্বারা যাহার সে অধীনস্থ বা জেলার কোনো ম্যাজিস্ট্রেটে দ্বারা যাহার স্থানীয় এলাকার আওতায় কোনো লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি থাকে, যখন লিখিতব্য কারণে এইরূপ কর্মকর্তা, কর্তৃপক্ষ বা ম্যাজিস্ট্রেট জনগণের নিরাপত্তার জন্য এইরূপ লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে বাতিল করা প্রয়োজন মনে করেন; অথবা (খ) কোনো জজ বা ম্যাজিস্ট্রেট দ্বারা যাহার নিকট এই আইনে বা এই আইনের অধীনে প্রণীত বিধির অধীনে অপরাধের জন্য এইরূপ লাইসেন্সপ্রাপ্ত ব্যাক্তি সাজাপ্রাপ্ত; এবং সরকার অফিসিয়াল গেজেটে…