ধারাঃ ১৭-ক। (ক) সরকার জনস্বার্থে যদি কোনো লাইসেন্সধারী ব্যক্তিকে তাহার লাইসেন্সকৃত অস্ত্র লইয়া নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করার উপর বিধিনিষেধ আরোপ করিতে চান, তবে তিনি অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দিয়া উহা করিতে পারেন। (খ) যে কেহ উপধারা (১)-এ বর্ণিত বিধিনিষেধ ভঙ্গ করিয়া অস্ত্র লইয়া ঘোরাফেরা করেন, তবে ম্যাজিস্ট্রেটে, পুলিশ অফিসার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিজ নামে বা অফিসের ক্ষমতাবলে উক্ত ব্যক্তিকে নিরস্ত্র করিতে পারেন এবং ১৮ ধারার বিধান অনুসারে জাতীয় ও স্থানীয় সরকার ইলেকশন কালীন সময়ের জন্য তাহার লাইসেন্স বাতিল বা লাইসেন্সের কার্যকারিতা স্থগিত রাখিতে পারেন। ব্যাখ্যা: নির্বাচনের সময়…