ধারাঃ ১৭। সরকার অফিসিয়াল গেজেটে সময় সময় বিজ্ঞপ্তি দিয়া কি প্রকারে এবং কি কি শর্তসাপেক্ষে কোনো কর্মকর্তার দ্বারা কোনো লাইসেন্স মঞ্জুর করা হইবে তাহা নির্ধারণের জন্য বিধি প্রণয়ন করিতে, এবং এই প্রকার বিধিসমূহের দ্বারা অন্যান্য বিষয়ের মধ্যে করিতে পারেনঃ (ক) কোনো মেয়াদের জন্য এইরূপ লাইসেন্স বলবত্u200D থাকিবে তাহা নির্ধারণ করিতে; (খ) দখলে বা অধিকারে রাখিবার জন্য অন্যত্র মঞ্জুরকৃত কোনো লাইসেন্স ব্যতীত এইরূপ লাইসেন্সের জন্য স্ট্যাম্প বা অন্যভাবে প্রদেয় ফী নির্ধারণ করিতে; (গ) দখলে বা অধিকারে রাখিবার লাইসেন্স ব্যতীত এইরূপ লাইসেন্সধারীকে এইরূপ লাইসেন্সের অধীনে কৃত কোনো কিছুর জন্য সরকার কর্তৃক…