ধারাঃ ১৬। (১) অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার দখলে আছে এমন ব্যক্তির ঐ প্রকার দখল লাইসেন্স বাতিল বা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বা অব্যাহতির কারণে বা ১৫ ধারার অধীনে বিজ্ঞপ্তি প্রদানের ফলে বা অন্যভাবে যখন বেআইনী হইয়া পড়ে, এই সকল ব্যক্তি অযথা দেরি না করিয়া নিকটবর্তী থানায় পুলিশের কর্মকর্তা নিকট বা তাহার ইচ্ছামত এবং ঐ সমস্ত শর্ত সাপেক্ষে যাহা সরকার বিধান দ্বারা নির্ধারণ করিবেন, একজন লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হইবে। (২) যেখানে ১নং উপধারায় অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক সম্ভার জমা দেওয়া হইয়াছে, ঐ প্রকার মেয়াদ উত্তীর্ণ পূর্বে যেকোনো সময় যেমনভাবে সরকার বিধি দ্বারা…