ধারাঃ ১৫। যেকোনো জায়গায়, যেখানে সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা এই ধারাকে বিশেষভাবে বিস্তৃত করিবেন, সেখানে লাইসেন্সের অধীন অথবা লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত প্রকারে ও সীমা ব্যতীত কোন ব্যক্তি তাহার অধিকারে যেকোনো প্রকারের অস্ত্র রাখিতে পারিবে না।