ধারাঃ ১৩। লাইসেন্সের অধীন এবং লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত পন্থা সীমা ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইতে পারিবে না। যখন কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে অথবা ইহার বিধান লংঘন করিয়া অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়, ম্যাজিস্ট্রেট বা পুলিশের কর্মকর্তা বা এই ব্যাপারে ব্যক্তিগত নামে বা অফিসের অনুবলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ দ্বারা সে নিরস্ত্র হইবে।