ধারাঃ ১২। যখন কোনো ব্যক্তিকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সম্ভার বহন বা প্রদান করিতে দেখা যায়, তাহা কোনো লাইসেন্সের আবরণে হোক বা না হোক, এমন পন্থায় অথবা এমন অবস্থাতে বহন করে, যাহাতে করিয়া ন্যায়সঙ্গতভাবে সন্দেহের উদ্রেক হয় যে ঐ সমস্ত দ্রব্যাদি ব্যবহারের উদ্দেশ্যে তাহার দ্বারা বাহিত হইতেছে বা ঐগুলি যেকোনো বেআইনী উদ্দেশ্যে ব্যবহৃত হইতে পারে, সেক্ষেত্রে যেকোনো ব্যক্তি বিনা পরোয়ানাতে তাহাকে আটক করিতে এবং তাহার নিকট হইতে ঐ সমস্ত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সম্ভার লইয়া লইতে পারে। পুলিশ বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য লোকের দ্বারা গ্রেফতার করিবার পদ্ধতি আটককারী ব্যক্তি ম্যাজিস্ট্রেট অথবা…