ধারাঃ ১১। সরকার বাংলাদেশ ও ভিন্ন দেশের সীমান্ত রেখা বরাবর যেকোন স্থানে এবং এই রেখায় এই প্রকার দূরত্বে যাহা উচিত বলিয়া বিবেচিত হইবে, তল্লাশি পোস্ট স্থাপন করিতে পারেন, যাহাতে চলমান জাহাজ, গরুর গাড়ি এবং পশুবাহী যান এবং সমস্ত প্রকার বাক্স, গাঁট ও মোড়ক (প্যাকেজ) থামাইতে পারেন এবং অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সম্ভার তল্লাশি করিতে পারেন।