ধারাঃ ১০। সরকার সময় সময় অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা- (ক) লাইসেন্স বা এই লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত সমগ্র বাংলাদেশে বা তাহার কোনো অংশে বা সামগ্রিকভাবে যেকোনো প্রকারের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সম্ভারের পরিবহন নিয়মিত অথবা নিষিদ্ধ করিতে পারেন, এবং (খ) এই প্রকার বিজ্ঞপ্তি বাতিল করিতে পারেন। ব্যাখ্যাঃ বাংলাদেশের যেকোনো বন্দরে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সম্ভার স্থানান্তরিত এই ধারার অর্থে পরিবাহিত বুঝায়।