ধারাঃ ১। এই আইন ১৮৭৮ সালের অস্ত্র আইন নামে অভিহিত হইবে; এবং ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে। ব্যতিক্রম: কিন্তু ইহাতে অন্তর্ভুক্ত কোনো কিছুই প্রযোজ্য হইবে না- (ক) সমুদ্রগামী জাহাজ ভর্তি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার এবং তাহার সাধারণ যুদ্ধোপরণের বা সরঞ্জামের অংশবিশেষ, অথবা (খ) সরকারী চাকুরে হিসাবে কর্তব্যপালনকালে সরকারী আদেশ বা সরকারী আদেশে প্রস্তুত, পরিবর্তন, বিক্রি, আমদানি, রফতানি, পরিবহন, বহন, দখলী অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সম্ভার।