ধারাঃ ৫। লাইসেন্সের অধীনে এবং লাইসেন্সে বর্ণিত পন্থায় এবং তদ্বারা অনুমতিকৃত পরিমাণ ভিন্ন আকারে কোনো ব্যক্তি কোনো অস্ত্র গোলাবারুদ অথবা সম্ভার প্রস্তুত পরিবর্তন বা বিক্রি বা রাখিতে, প্রদান করিতে বা বিক্রির জন্য প্রদর্শন করিতে পারিবে না। এইখানে বর্ণিত কোনো কিছু কোনো ব্যক্তিকে তাহার ব্যক্তিগত ব্যবহারের জন্য আইনসঙ্গতভাবে অধিকারে থাকা কোনো অস্ত্র বা গোলাবারুদ সাময়িকভাবে প্রচলিত আইনে তাহা অধিকার করিতে নিষিদ্ধ নহে এমন ব্যক্তির নিকট বিক্রি করিতে বাধা দিবে না; কিন্তু এই আইনের ২৭ ধারায় অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তির নিকট এইরূপ বিক্রি করিলে অথবা দেরি না করিয়া জেলার…