৬৷ কোন ব্যক্তি এই আইন বা বিধির অধীন প্রদত্ত কোন আদেশ লংঘন করিলে, বা লংঘনের চেষ্টা করিলে, বা উক্ত আদেশ কার্যকর করার ব্যাপারে কোন বাধা দান করিলে, তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ডে বা তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডণীয় হইবেন৷