২৷ বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অস্থাবর সম্পত্তি” বলিতে যে কোন স্থলযান বা জলযান অন্তর্ভুক্ত হইবে; (খ) “ডেপুটি কমিশনার” বলিতে অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং, এই অধ্যাদেশের দ্বারা বা অধীনে ডেপুটি কমিশনারকে প্রদত্ত কোন ক্ষমতা প্রয়োগ বা তাঁহার উপর অর্পিত কোন দায়িত্ব পালনের জন্য, ডেপুটি কমিশনারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত তাঁহার অধীনস্থ অন্য কোন কর্মকর্তা অন্তর্ভুক্ত হইবেন; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “মালিক” বলিতে দখলদার অন্তর্ভুক্ত হইবে৷