১১৷ (১) অস্থাবর সম্পত্তি হুকুমদখল অধ্যাদেশ, ১৯৮৭ (অধ্যাদেশ নং ১৮, ১৯৮৭) এতদ্বারা রহিত করা হইল৷ (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ এর অধীন কৃত কোন কাজ কর্ম, গৃহীত কোন ব্যবস্থা বা কার্যধারা এই আইনের অধীন কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে৷