৮৷ (১) এই আইনের অধীন প্রদত্ত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাংলাদেশ ব্যাংক নিম্্নবর্ণিত কারণে বাতিল করিতে পরিবে, যথা:- (ক) যে কার্যক্রম পরিচালনার জন্য উহা প্রতিষ্ঠা করা হইয়াছিল সে কার্যক্রম পরিচালনা না করা; (খ) আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন বা কার্যক্রম বন্ধ করা; (গ) লাইসেন্স প্রাপ্তির জন্য মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য বা দলিল সরবরাহ করা; (ঘ) আমানতকারীদের স্বার্থ হানি হয় এরূপভাবে ব্যবসা পরিচালনা করা; (ঙ) উহার সম্পদ আমানতকারীদের দায় পরিশোধে অপর্যাপ্ত; (চ) ন্যুনতম মূলধনের অপেক্ষা কম পরিশোধিত মূলধন সংরক্ষণ করিয়া উহার পরিচালনা করা; (ছ) লাইসেন্সের শর্ত ভংগ করা; (জ) এই আইনের অধীন কোন অপরাধে আর্থিক…