১৯৷ (১) প্রত্যেক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত তরল সম্পদ সংরক্ষণ করিবে৷ (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে “তরল সম্পদ” বলিতে- (ক) বাংলাদেশে প্রচলিত নোট ও কয়েন, (খ) বাংলাদেশের ব্যাংকসমূহে নীট স্থিতি, (গ) বাংলাদেশে কল মানির পরিমাণ, (ঘ) বাংলাদেশ ট্রেজারী বিল, (ঙ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্যান্য সম্পদকে বুঝাইবে৷