১২৷ বাংলাদেশ ব্যাংক যে কোন আর্থিক প্রতিষ্ঠানকে যে কোন তথ্য সরবরাহ করার জন্য নির্দেশ দিতে পারিবে এবং অনুরূপভাবে নির্দেশিত তথ্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দিষ্টকৃত সময় ও পদ্ধতিতে সরবরাহ করিতে প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠান বাধ্য থাকিবে৷