৯৷ (১) আদালত কর্তৃক জারীকৃত সমনে নির্ধারিত তারিখে বিবাদী আদালতে হাজির হইবেন এবং লিখিত জবাব দাখিল করিয়া বাদীর দাবী সম্পর্কে জবাব থাকিলে উহা উপস্থাপন করিবেন৷ (২) বিবাদী তাঁহার বক্তব্যের সমর্থনে কোন দলিলের উপর নির্ভর করিলে এবং ঐ দলিল তাঁহার দখলে থাকিলে, উক্ত দলিল বা উহার সত্যায়িত ফটোকপি একটি তালিকায় অন্তর্ভুক্ত করিয়া লিখিত জবাবের সহিত ফিরিস্তি সহকারে দাখিল করিবেন৷ (৩) বিবাদী তাঁহার জবাবের সমর্থনে সাক্ষ্য হিসাবে তাঁহার দখল বা নিয়ন্ত্রণে নাই এমন কোন দলিলের উপর নির্ভর করিলে, উক্ত দলিল বা দলিলসমূহের একটি তালিকা, ঐগুলি কাহার দখলে আছে, নাম-ঠিকানা উল্লেখপূর্বক, লিখিত জবাবের সহিত দাখিল করিবেন৷ (৪)…