৮৷ (১) আর্থিক প্রতিষ্ঠান আরজি দাখিলের মাধ্যমে মামলা দায়ের করিবে এবং উক্ত আরজিতে, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্্নবর্ণিত বিষয়সমূহ উল্লিখিত হইবে, যথা:- (ক) বাদীর নাম, ঠিকানা, কর্মস্থল ইত্যাদির বিবরণ; (খ) বিবাদীর নাম, ঠিকানা, কর্মস্থল, বাসস্থান ইত্যাদির বিবরণ; (গ) দাবীর সহিত সম্পর্কিত সকল ঘটনা; (ঘ) মামলার কারণ উদ্ভবের ঘটনা, স্থান এবং তারিখ; (ঙ) কোর্ট ফি প্রদানের উদ্দেশ্যে মামলার তায়দাদ; (চ) আদালতের এখ্তিয়ার রহিয়াছে মর্মে বিবরণ; এবং (ছ) প্রার্থিত প্রতিকার৷ (২) পূর্ববর্তী উপ-ধারায় বর্ণিত বিষয়াদির অতিরিক্ত, বাদী, আর্জিতে আরও অন্তর্ভুক্ত করিবে- (ক) একটি তফসিল, যাহাতে প্রদর্শিত হইবে- (অ) বিবাদীকে…