৬৷ (১) এই আইনের অধীন অর্থ ঋণ আদালতে দায়েরকৃত কোন মামলার বিচার বা নিষ্পত্তি সম্পর্কিত কার্যক্রমে, এই আইনের বিধানাবলীর সহিত অসংগতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, The Code of Civil Procedure, 1908 এর সংশ্লিষ্ট বিধানাবলী প্রযোজ্য হইবে৷ (২) এই আইনের অধীন কোন মামলা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে দায়ের করিতে হইবে, আরজির বক্তব্য এবং সংশ্লিষ্ট দালিলিক প্রমাণাদির সমর্থনে আরজির সহিত একটি হলফনামা (Affidavit) সংযুক্ত করিতে হইবে, আরজির সহিত প্রদেয় কোর্ট ফি (ad valorem) প্রদান করিতে হইবে এবং দাখিলকৃত আরজি যথাযথ হইলে আদালতের নির্ধারিত রেজিস্টারে উহা ক্রম অনুসারে অন্তর্ভুক্ত করিতে হইবে৷ (৩) এই আইনের…