৫৩৷ দুই বা ততোধিক জেলার জন্য একটি অর্থ ঋণ আদালত প্রতিষ্ঠিত হইয়া থাকিলে, উক্ত আদালতটি যে জেলায় অবস্থিত হইবে, উক্ত জেলার জেলা জজ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জেলা জজ হিসাবে গণ্য হইবেন৷