২৪। (১) এই আইনের অধীন মধ্যস্থতার মাধ্যমে বিকল্প পদ্ধতিতে মামলার নিষ্পত্তির উদ্দেশ্যকে কার্যকর করার লক্ষ্যে, আর্থিক প্রতিষ্ঠান উহার পরিচালক পর্ষদ (Board of Directors) বা অনুরূপ উপযুক্ত পর্যায় কর্তৃক, তদ্উদ্দেশ্যে রিজুলিউশন বা সিদ্ধান্ত গ্রহণপূর্বক, কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে উপযুক্ত ব্যবস্থাপক বা কর্মকর্তাকে যথাযথ ৰমতা অর্পণ করিয়া আদেশ বা পরিপত্র জারী করিবে। (২) আর্থিক প্রতিষ্ঠান, উপ-ধারা (১) এর অধীন জারীকৃত আদেশ বা পরিপত্রে, প্রদত্ত অনুমোদন ও অর্পিত ক্ষমতার সীমা এবং উক্ত ক্ষমতা প্রয়োগের পদ্ধতি ও নীতি, সুস্পষ্টভাবে উল্লেখ করিবে৷ (৩) আর্থিক প্রতিষ্ঠান, উপ-ধারা (১) এর অধীনে জারীকৃত…