১৮৷ (১) কোন আর্থিক প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক আত্মসাত্কৃত কোন অর্থ ঋণ গণ্যে এই আইনের অধীন আদালতের মাধ্যমে আদায়যোগ্য হইবে না৷ (২) কোন ঋণগ্রহীতা, কোন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এই আইনের অধীন আদালতে, সংশ্লিষ্ট ঋণ হইতে উদ্ভূত কোন বিষয়ে, কোন প্রতিকার দাবী করিয়া মামলা দায়ের করিতে পারিবে না, এবং ঋণগ্রহীতা-বিবাদী, বাদী-আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দায়েরকৃত মামলায় লিখিত জবাব দাখিল করিয়া, উক্ত লিখিত জবাবে প্রতিগণন (Set-off) বা পাল্টাদাবী (counter claim) অন্তর্ভুক্ত করিতে পারিবে না৷ (৩) ঋণগ্রহীতা-বিবাদী সংশ্লিষ্ট ঋণ হইতে উদ্ভূত বিষয়ে বাদী হইয়া কোন মামলা অন্য কোন আদালতে দায়ের করিয়া…