১৪৷ (১) ধারা ১৭ এর মামলা নিষ্পত্তির সময়সীমা সম্পর্কিত বিধান সাপেক্ষে অর্থ ঋণ আদালতের কোন মামলার চূড়ান্ত শুনানীর জন্য ধার্য তারিখ কোন এক পক্ষের আবেদনের প্রেক্ষিতে একবারের অধিক মুলতবী করা যাইবে না৷ (২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও, আদালত, এই পরিচ্ছেদে বিচার নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমার ব্যত্যয় না ঘটাইয়া, কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে ঐ পক্ষ কর্তৃক অন্যুন ১,০০০/- (এক হাজার) এবং অনূর্ধ্ব ৩,০০০/- (তিন হাজার) টাকা পর্যন্ত খরচা নির্ধারিত তারিখের পূর্বে প্রদান করার পূর্ব-শর্ত সাপেক্ষে, একবারের অধিক মুলতবী মঞ্জুর করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (২) এর বিধান মতে প্রদেয় মুলতবী খরচার টাকা সরকারী রাজস্ব…