৫১। উক্ত আইনের ধারা ৮৬ এর- (ক) উপ-ধারা (১) এর শর্তাংশে উল্লিখিত “নির্ধারিত মূসক কর্মকর্তা” শব্দগুলির পরিবর্তে “সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কোন কর্মকর্তা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে” শব্দগুলির পরিবর্তে “ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে।