৫০। উক্ত আইনের ধারা ৮৫ এর- (ক) উপান্তটীকায় উল্লিখিত “ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে” শব্দগুলির পরিবর্তে “ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (১) এ উল্লিখিত “ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে” শব্দগুলির পরিবর্তে “ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-ধারা (১) এর সারণী এর ক্রমিক নং (ছ), (জ), (ঝ) এবং (ড) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “দ্বিগুণ” শব্দের পরিবর্তে “সমপরিমাণ” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং (ঘ) উপ-ধারা (২) এ উল্লিখিত “ব্যর্থতা ও অনিয়ম” শব্দগুলির পরিবর্তে “ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকি” শব্দগুলি ও কমা…