৪৪। উক্ত আইনের ধারা ৪৬ এর- (ক) উপ-ধারা (১) এর- (অ) দফা (ঠ) এর প্রারম্ভে উল্লিখিত “মূসকের হার ১৫ শতাংশের” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে “রপ্তানির ক্ষেত্র ব্যতীত মূসকের হার ১৫ শতাংশের” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে; (আ) দফা (ঢ) এর প্রান্তঃস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ণ) সংযোজিত হইবে, যথা:- “(ণ) উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করা হইলে।”; (খ) উপ-ধারা (৩) এর- (অ) দফা (গ) বিলুপ্ত হইবে; এবং (আ) দফা (ঙ) এ উল্লিখিত “বিদ্যুৎ” শব্দের পর “, ব্যাংক, বীমা, বন্দর” কমাগুলি ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।